শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‎ফতুল্লার ঐতিহাসিক সিয়াচর তক্কার মাঠ দখল করে সাপ্তাহিক মেলা—সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ ফতুলা রেল স্টেশন ঘিরে ভয়ঙ্কর মাদক চক্র: সন্ধ্যা নামলেই সক্রিয় ‘নেটওয়ার্ক’, অভিযোগে শাহীন-জাবেদ-আলপনা-রানা তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ফতুল্লায় সাইফুলের গ্যাস বাণিজ্য! “নিউজ করে কিছুই হবে না”—ঔদ্ধত্যপূর্ণ হুমকি ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর

বন্দরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

‎সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ১দিন পর পরিত্যক্ত অবস্থায় পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফা এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় একটি বাড়ির উঠান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

‎আলিফা (১৩) সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫ম শ্রেণীর ছাত্রী ছিলেন।

‎পুলিশের ধারনা দুর্বৃত্তরা ধর্ষনের পর শ্বাসরোধ করে মরদেহ ফেলে রেখে গেছে।

‎পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের বন্দরে দড়ি সোনাকান্দা এলাকার অটোচালক মোঃ আলীর মেয়ে আলিফা (১৩) রবিবার বিকেলে নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খুঁজাখুজির পরও তাকে কোথায় পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা সহ নানা ভাবে খুঁজাখুজি করছিল।

‎সোমবার ভোরে ফজরের নামাজের সময় পাশের বাড়ির মৃত আনোয়ার হোসেনের বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে সবাই খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD