বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

বন্দরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- বন্দরে মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গত (১ ডিসেম্বর) মঙ্গলবার রাতে এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রাকিবের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঠেংগারবাম গ্রামে। তিনি বন্দরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওই শিশুর বাবা জানান, মঙ্গলবার সকালে আমি মেয়েকে মাদরাসায় দিয়ে আসি। দুপুরে আমার প্রতিবেশী তাকে মাদরাসা থেকে নিয়ে আসে। বাসায় আসার পর আমার মেয়ে কান্নাকাটি শুরু করে। তার মাকে জানায় শিক্ষক রাকিবুল মাদরাসার ৫ম তলায় নিয়ে ধর্ষণচেষ্টা করে। তার চিৎকারে অন্য বাচ্চারা ছুটে আসলে তাকে ছেড়ে দেন রাকিব। রাতে বাড়ি ফিরে আমি বিষয়টি জানতে পেরে থানায় মামলা করি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হয়েছে। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD