শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণ, নিহত ১, আহত ৯ জন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

(১৮ মার্চ) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

তিনি জানান, পুরনো ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লেগে যায়৷ এতে একজন মারা যান। আহত হয়েছেন অন্তত ৯ জন। খবর পাওয়া মাত্রই নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে বলা সম্ভব হবে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার পুরনো একটি দোতালা ভবনে এ ঘটনা ঘটে৷ এতে আওলাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহতরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD