সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

টিকটকে অস্ত্রের মহড়ার ভিডিও, গ্রেফতার ৪

সংবাদ নারায়ণগঞ্জ:- রাজশাহী নগরীতে অস্ত্রের মহড়া করে সেই ভিডিও টিকটকে ছাড়ার পর গ্রেফতার হয়েছে ৪ কিশোর।

(৭ ও ৮ নভেম্বর) মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো, মো. সালাউদ্দিন (২০), মো. নয়ন (২০), মো. আসাদ (২০) ও মো. হৃদয় (১৯)। সালাউদ্দিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারের মো. মামুনের ছেলে, নয়ন একই এলাকার মো. আমিজনের ছেলে, আসাদ তালাইমারী বাদুরতলার মো. পিন্টুর ছেলে ও হৃদয় বাশার রোডের মো. রহিমের ছেলে।

জানা যায়, আসামিরা দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচির ভিডিও তৈরি করে তা টিকটকে ছাড়লে তা ভাইরাল হয়ে যায়। এরপরই আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযানে নামে পুলিশ। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার তালাইমারী শহিদ মিনার এলাকা থেকে আসামি সালাউদ্দিন ও আসাদকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের তথ্যে তাদের সহযোগী অপর আসামি নয়ন ও হৃদয়কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, আসামিরা তাদের সহযোগীদের নিয়ে অন্য একটি কিশোর গ্যাং এর সদস্যদের তাড়া করার উদ্দেশ্যে একত্রে দেশীয় অস্ত্রসহ নিয়ে বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলায় নাচানাচি করে এবং তার ভিডিও ধারণ করে।

তারা আরো জানায়, আধিপত্য বিস্তার করতে এ অস্ত্রগুলো ব্যবহার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD