সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

আমি যদি বলি পাঁচ মিনিটের মধ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হবে

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমরা চাইলে অনেকের ক্ষতি করতে পারতাম। নেত্রী বলেছেন কোনো প্রতিহিংসা নয়, শয়তানের কাজ শয়তান করেছে।

(২৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, আমি বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে। যদি তারা স্টুপিড না হয় আসবে। হারি জিতি কিছু হবে, ভোটে কোনো কারচুপি হতে দেবো না।

তিনি বলেন, গত ১৪ বছরে নারায়ণগঞ্জে কোনো সহিংসতা হয়নি। আমরা সহাবস্থানে থাকতে চেয়েছি। যারা বিএনপির হাতে মারা গেছেন, তাদের দুই-চারজনের বাসায় আমি গিয়েছি। তারা জিজ্ঞেস করেছে ভাই আপনি কি বিচার করবেন না? একথা শুনে আমার কষ্ট লেগেছে।

শামীম ওসমান বলেন, আমি যদি আজ বলি ধর, পাঁচ মিনিটের মধ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হবে। এটা আমার দলের নেতাকর্মীরাই করবে। যারা জ্বালাও পোড়াও করেন তারা সাবধান হয়ে যান।

শাহজাল আরো বলেন, ইউরোপসহ অধিকাংশ দেশে ৩০ পার্সেন্ট কম লোক ভোট দেয়। কিন্তু আমার বিশ্বাস মানুষ যেভাবে নেচে উঠেছে আশা করি লোকজন ভোটকেন্দ্রে আসবে। আমরা জনগণকে এমনভাবে উদ্বুদ্ধ করবো, যেন জনগণ ভোটকেন্দ্রে আসে। বিশেষ করে নতুন ভোটাররা আসবে। নির্বাচন ১০০ পার্সেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কেউ মাথা ঘুরাতে পারবে না। ভোট দিতে যাবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD