মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

মাদক সম্রাজ্ঞী সনির মাদকে ভয়ানক ছোবলে ধ্বংসের পথে তরুণ সমাজ

সংবাদ নারায়ণগঞ্জ. ফতুল্লা থানাধীন দাপা কাজীপাড়া এলাকার বহু আলোচিত নারী মাদক ব্যবসায়ী সনি ওরফে সোনিয়ার মাদক বানিজ্য চলছে রমরমা।

একাধিক সূত্রে জানা যায়,প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই নাকি মাদক ব্যবসা পরিচালনা করে আসছে সনি ওরফে সোনিয়া। নির্দিষ্ট সেলসম্যান দিয়ে সকাল থেকে মধ্যে রাত অবদি চলে সোনিয়ার এই মাদক বানিজ্য।

জানা যায়, বেশ কয়েকবার প্রশাসনের হাতে সানি মাদকসহ আটক হলেও জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।সে দাপা কাজীপাড়া এলাকায় রিপন কাজীর মেয়ে সনি ওরফে সোনিয়া।

সুযোগ সন্ধানী নারী মাদক ব্যবসায়ী সনি নারী হওয়ায় অনেকটা নির্ভয়েই দেদারসে চালিয়ে যাচ্ছে মাদকের এই রমরমা বানিজ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানায়, সানি ওরফে সোনিয়ার এই ধরনের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রশাসনের এমন নীরব ভূমিকায় হতাশ হয়ে পরেছেন এলাকাবাসী। তারা খুব দ্রুত সনির গ্রেপ্তারের দাবি জানায় এবং এলাকায় এই ধরনের মাদক বাণিজ্য বন্ধের দাবি জানায় প্রশাসনের কাছে।

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD