শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বাড়ির দলিল নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. রাফি ওরফে মোহনকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই উজ্জল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিলপাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মো. রাফি ওরফে মোহন ছিলেন একজন গার্মেন্টস কর্মী। আর অভিযুক্ত উজ্জল মিয়া পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত। দীর্ঘ কয়েক মাস ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন উজ্জল। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ভাই মোহনকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেন তিনি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের কক্ষ থেকে বের হওয়ার সময় মোহনকে ধারালো বটি দিয়ে মাথার দুই পাশে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জল।

মোহনের চিৎকারে পরিবারের সদস্য ও নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে উজ্জল ঘটনাস্থলে বটি ফেলে পালিয়ে যান। পরে আহত মোহনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, হত্যাকাণ্ডের পরপরই উজ্জল পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD