বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় নানা অনিয়মের অভিযোগ তুলে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগত নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমদের সামনে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী এক বৃদ্ধকে বলাৎকারের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিবকে গত ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে আটক ই পুলিশ। ওই সময় বলাৎকারের স্থানের সিসি টিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ।

এর আগে ৭দিনের আল্টিমেটাম দিয়ে গত সোমবার ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা।

৭ দিনের মধ্যে কোন ব্যবস্থা না নেওয়ায় ইউএনও অফিস ঘেরাও করে দাপা স্কুলের প্রাক্তন ও বর্তমান সাধারণ শিক্ষার্থীরা।

বলাৎকারের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবী পূরণে আশ্বাস দিলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ফিরে যান। এরি ধারাবাহিকতায় আজ তদন্ত করতে স্কুলে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এই বিষয়টি সমাধান না করে দিলে স্কুলের গেট আটকে রাখেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এ সময় পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে স্কুল প্রাঙ্গন। শিক্ষার্থীদের কথা শুনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমদ। পরে গেট থেকে সরে যান স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD