মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাইতুল মোকাররমের দোয়া বন্দরে ছিনতাইয়ের সময় পাঁচজন গ্রেফতার

ফতুল্লায় কুখ্যাত মাদক সম্রাট রবিন এখনও অধরা!¡

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রবিন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে থেকে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে।

‎ফতুল্লা মডেল থানায় মাদকের একাধিক মামলা থাকলেও রবিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দাপা শৈলকুড়া পাঁচতলা এলাকার আক্তার হোসেনের ছেলে রবিন সরাসরি কক্সবাজার থেকে ইয়াবা আমদানি করে ফতুল্লায় সরবরাহ করেন।

‎এরপর নিজের লোকের মাধ্যমে ফতুল্লা ও তার পাশের বিভিন্ন এলাকায় পাইকারি মাদক বিতরণ করে থাকে।

‎এভাবে সে ফতুল্লার বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এখন মাদকের ডিলার হিসেবে পরিচিতি লাভ করেছে শীর্ষ মাদক ব্যবসায়ী রবিন।

‎প্রশাসনের হাতে গ্রেপ্তারের পর জামিনে বের হয়েও আবারও তার পুরনো ব্যবসায় চালিয়ে আসছে। রবিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মাজহাব মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

‎ জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে আবারও পুরনো ব্যবসায় ফিরে যায়। ‎বর্তমানে বিএনপি’র রাজনৈতিক আশ্রয়ে থেকে মাদক কারবার চালাচ্ছে সে।‎

‎গত বছর সরকারের পতনের পর কিছুদিন গা ঢাকা দিলেও চলতি বছরের শুরুতে আবার এলাকায় ফিরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ শুরু করেছে।

‎এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে দাপা কাজী বাড়ি এলাকার আরেক মাদক সম্রাজ্ঞী সোনিয়া ওরফে সনি সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জন আহত হয়।

‎অভিযোগ রয়েছে, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র নেতা তার নিকট আত্মীয়র ছত্রচ্ছায়া রবিন তার মাদক সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে।

‎এখনো কে বা কারা রবিনকে শেল্টার দিচ্ছে, তা খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।‎

‎মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তারে জেলা পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।‎

‎এলাকাবাসী বলছে, রবিনকে শুধু গ্রেপ্তার করলেই হবে না, কে তাকে আশ্রয় দিচ্ছে এবং মাদক সিন্ডিকেটের পেছনে কারা জড়িত—তা বের করতে হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD