মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা লিংকরোডে উত্তাল জনতা: স্বেচ্ছাসেবক দল নেতা এস কে শাহীনের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চলে গেলেন চিত্রনায়ক শাহীন আলম

সংবাদ নারায়ণগঞ্জঃ- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। (৮ মার্চ) সোমবার রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মধ্যে দিয়ে চলচ্চিত্রে কাজের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। ১৯৯১ সালে ছবিটি মুক্তি পায়।

এরপর আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতার সময় অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেতা। চলচ্চিত্র ছেড়ে ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD