মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায়অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। থানার মামলা নম্বর ৬৭।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩৩, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই মো. রফিক, বিপিএম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দলের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন।

এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার মোল্লাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার মোল্লার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামে। তার বাবার নাম জওন মোল্লা। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি আট বছর নয় মাস ১২ দিন পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD