বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মদ ও বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উত্তর সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুর্চি পাড়ার অহিদ মিয়ার পুত্র আবুল কাশেম (৪৫),গাইবান্ধা জেলার ফুলপুর থানার রতনপুরের আলছার আলির পুত্র শফিকুল ইসলাম(৪৩),ফুলছড়িয়া থানার দক্ষিন উড়িয়া গ্রামের ময়নুল হকের পুত্র আয়নুল হক(৫০)।এরা সকলেই উত্তর সস্তাপুরের জাপানি হাউজের দ্বিতীয় তলার ভাড়াটিয়া বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (১১মার্চ) রাত সাড়ে দশটায় ফতুল্লা মডেল থানার উত্তর সস্তাপুর জাপানী হাউজ নামক একটি বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার এস,আই ইমানুর জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার উত্তর সস্তাপুরের জাপানি হাউজ নামক একটি বাড়ীতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে ঘরের ভিতরে থাকা ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার(হান্টার) উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD