বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- সড়ক পথের আন্তঃজেলা ডাকাত দলের পাচঁ সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার(১৪ জুন) রাতে ফতুল্লার আলীগঞ্জ গুদারাঘাট সংলগ্ন খেলার মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রারপুর এলাকার আবদুল কাদিরের ছেলে ইমরান(২০), একই এলাকার মোহন খানের ছেলে জসিম,(২০) আলীগঞ্জ এলাকার কামাল হাসানের ছেলে আয়নাল(২১),চিতাশাল খাল পাড় এলাকার কামাল মিয়ার ছেলে আলী(৩৫), বরিশাল আমতলী এলাকার মত রহমান মিয়ার ছেলে বাপ্পি(২২)।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র সহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত ও উপ-পরিদর্শক শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স সহ আলীগঞ্জ গুদারাঘাট খেলার মাঠে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ধারালো অস্ত্র ও ডাকাতি,চুরি- ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ ঢাকা- নারায়নগঞ্জ সড়ক পথের ডাকাত ও ছিনতাইকারী দলের পেশাদার ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আরো বেশ কয়েকজন।

এ বিয়য় ফতুল্লা মডেল থানার অফির্সার ইনর্চাজ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চুরি, ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।৫ দিনের
রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD