রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় যাত্রীবেশে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার(১৮ জুন) দিবাগত রাত ১ টায় ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লা বাড়ি জামে মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আঃ রাজ্জাক জানান, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়াগেছে। সেই মোবাইলের একটি নাম্বারে ফোন করলে নিহতের নাম আনোয়ার হোসেন(৪০) তার পিতার নাম আবুল হাশেম মজুমদার বলে জানান এবং তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকায় বলে প্রকাশ করেছে। তবে এ নাম ঠিকানা সঠিক কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, হান্নান নামে এক ইজিবাইক চালক দেখেছে রাত ১২ টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০/২৫ বছরের দুজন ছেলে নিহতের ইজিবাইক ভাড়া করে তক্কারমাঠের দিকে যাচ্ছে। পরে লাশ দেখে হান্নান তাকে সনাক্ত করেছে। নিহতের গলায় বুকে ও পিঠে একাধীক ছুরিকাঘাত করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে এবং সে ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালায় সে বিষয়েও খোজ খবর নেয়া হচ্ছে।মোবাইল ফোনের সূত্র ধরে তার ভাইয়ের সাথে কথা হয়েছ।সে চাঁদপুর বসবাস করে।সে আসলেই প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। আশা করি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD