বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় র‍্যাব -১১’র অভিযান, ৬ জুয়াড়ি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার কুতুবপুরে র‍্যাব -১১’র সদস্যরা অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় জুয়া খেলার সরঞ্জাম সহ ছয় জুয়াড়ী কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কুতুবপুর লাকী বাজারস্থ মৃত কাদের মিস্ত্রি’র পুত্র আলম হোসেন(৪৫),সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগরের
জহিরুল হকের পুত্র জাহিদুল ইসলাম অপু(৩৫),একই থানার এনায়েত নগরের মৃত আব্দুর রহমানের পুত্র সুমন(২৮),শান্তিনগরের মোঃমুন্না(২৮),এনায়েত নগরের মোঃনাসির মিয়ার পুত্র ফজর আলী(৫০) ও ফতুল্লা থানার কুতুবেুরের আসন আলীর পুত্র রাফেত আলী(৪৭))।

সোমবার (৫জুলাই) রাত সাড়ে দশটার দিকে ফতুল্লা থানার কুতুবপুর লাকী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ১৮ হাজার ৪’শত টাকা উদ্বার করে   র‍্যাব -১১’র সদস্যরা।

এ ঘটনায় ব্যাব-১১ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের সহ আসামীদের ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে বলে জানা যায়।

মামলায় উল্লেখ্য করা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১১’র সদস্যরা সোমবার রাত সাড়ে দশটার দিকে ফতুল্লা থানার কুতুবপুর লাকি বাজারস্থ কাদের মিয়ার পুত্র গ্রেফতারকৃত আলম হোসেনের দোতালা বাড়ীর ছাদে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মোঃ আলম হোসেন, মোঃ জাহিদুল ইসলাম অপু,মোঃ সুমন, রাফত আলী,ফজর আলী ও মুন্না কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডিল তাস ও ১৮ হাজার ৪’শত টাকা উদ্বার করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD