বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে জামায়াতে সেক্রেটারিসহ ৯ নেতা গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

(৬ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নয়জনের মধ্যে মিয়া গোলাম পরওয়ার ছাড়াও রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ডিসি আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে জামায়াত তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে ১০ জনকে গ্রেফতারের দাবি করেছে। দলের আমির ডা. শফিকুর রহমান ওই বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD