বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

এসিল্যান্ড কার্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার খলিলুর রহমান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।
(২৫ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেন তিনি।
তিনজন ভূমি সহকারী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করে তাদের সর্বোচ্চ সেবা দিতে বলেন।
এসময় তিনি বলেন, জনসাধারণ যাতে কোনো ধরনের হয়রানী বা ভোগান্তির শিকার না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ কার্যকরে আমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।
পরিদর্শন শেষে বিভিন্ন গাছের চারা রোপন করেন খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর ইউএনও আরিফা জহুরা, এসিল্যান্ড রুবাইয়া খানম, ফতুল্লা এসিল্যান্ড মোঃ আবু বকর সরকার ও সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড কোহিনুর আক্তারসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD