রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ারের পুত্র মো. রাশেদুজ্জামান (২২); নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরামের পুত্র মো. গালিব (১৮) ও কন্যা মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে আর উঠে আসেননি। বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জের ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির একপর্যায়ে বিকাল ৫টার দিকে ডুবুরিরা মো. রাশেদুজ্জামান ও তার শ্যালক মো. গালিবের মরদেহ উদ্ধার করেন।পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

‎জানা গেছে, নিহত গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করতেন। আর রাশেদুজ্জামান ছিলেন তার দুলাভাই (আকরামের মেয়ের স্বামী)। তিনি কাজের সন্ধানে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।

‎আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ডিএনডি লেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ‎একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD