বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

নিতাইগঞ্জে ফোমের গুদামে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের নিতাইগঞ্জে একটি ফোমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (১২ জানুয়ারি) বুধবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ককশিটের গোডাউন ও একটি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা নাসিম বলেন, আমি ককশিটের গোডাউনটির পাশেই ছিলাম। হঠাৎ করেই দেখি গোডাউনে দাও দাও করে আগুন জ্বলছে। পরে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করি। কাছেই ফায়ার সার্ভিস থাকায় তারা কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD