বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে  চাষাড়া এলাকার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের একটি গোপন বৈঠক চলছিল বলে দাবি পুলিশের।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “সম্প্রতি আওয়ামী যুবলীগের মিছিলের পর আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়া গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আওয়ামী লীগ ও যুবলীগের গোপন মিটিং চলাকালে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD