সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি আশরাফ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন নামে লঞ্চটি ৫৫ হাত পানির নিচ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে নতুন কোনো লাশ মেলেনি।

(২১ মার্চ) সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লঞ্চটি তুলে রাখা হয়েছে নদীর তীরে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা নাম লিখিয়েছেন। তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই মুন্সিগঞ্জের। ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ডুবে যাওয়া লঞ্চটি ৫৫ হাত পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ভেতরে প্রাথমিকভাবে আমরা কোনো লাশ পাইনি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, লঞ্চডুবির ঘটনায় প্রতিটি লাশের সঙ্গে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। উদ্ধার কাজ এখনো চলছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী লঞ্চটি ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। চলন্ত অবস্থায় এমভি রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই লঞ্চটি ডুবে যায়। ঐ সময় ১৫-২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD