মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

আলীগঞ্জে কবির ও আইনুর নিয়ন্ত্রণে মাদক ব্যবসা

সংবাদ নারায়ণগঞ্জ:- মাদকের ছোবলে আচ্ছন্ন হয়ে পড়েছে ফতুল্লার আলীগঞ্জ। হাত বাড়ালেই মিলছে গাজাঁ, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিলসহ সকল প্রকার মাদক।
আর এই মাদকের মূল হোতা মধ্যে রয়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বারের ছোট ভাই কবির ও পুলিশের সোর্স আয়নাল @ আইনু।

আলীগঞ্জের প্রধান সড়ক থেকে শুরু করে আলীগঞ্জের  প্রতিটি অলি-গলি ছেয়ে গেছে মাদকে। এতে করে মাদকের নিরাপদ ও সুরক্ষিত গোডাউন হিসেবে পরিচিতি পেয়েচে আলীগঞ্জ।

স্থানীয়দের তথ্য মতে, কবির ও কথিত পুলিশের সোর্স আয়নাল@আইনুর ছত্রছায়া আলীগঞ্জের সিংহভাগ মাদক বাজার। আর মাদক বাজারে এই দুই প্রভাবশালী মাদক ব্যবসায়ীর রয়েছে প্রায় দুই ডজনেরও বেশী সেলসম্যান বা খুচরা বিক্রেতা। এছাড়াও বিচ্ছিন্ন ভাবে রয়েছে প্রায় শতাধিক খুচরা মাদক বিক্রেতা। প্রতিটি মাদক স্পট থেকে মাসোহারা নিয়ে তাদেরকে সর্ব প্রকার সহযোগিতা করে আসছে সোর্স আয়নাল@আইনু। খুচরা বিক্রেতাদের দিয়ে কাছে মাদক সরবরাহ করছে কবির ও আইনু।

এর আগে ফতুল্লা মডেল থানার আয়নাল@ আইনু ফেনসিডিলসহ গ্রেফতার হয়। পুলিশের খাতায় তার মাদক ব্যবসায়ীর নাম থাকলেও বর্তমানে তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। গড়ে তুলেছেন বিশাল মাদকের সিন্ডিকেট। পুলিশকে মাসোহারা দিয়ে বীর দাপটে চালাচ্ছেন আলীগঞ্জ এলাকায় মাদক ব্যবসা। এলাকাবাসী পুলিশকে জানালেও তাতে কোনো কর্ণপাত করছে না পুলিশ পালন করছে নীরবতা ভূমিকা এমনটাই দাবি এলাকাবাসীর।

এদিকে মাদক ব্যবসায়ী কবির বিভিন্ন জেলা থেকে মাদক নিয়ে এসে নিয়ে আলীগঞ্জ বিভিন্ন এলাকায় আইনুল মাধ্যমে বিতরণ করা করছে। এই মাদকের কারণে আলীগঞ্জ গ্রামটি পরিণত হচ্ছে মাদকসেবীদের অভয় অরণ্য।

তাই আলীগঞ্জ এলাকা মাদক ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেতে র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD