বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

এলজির গোডাউনে আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরে বঙ্গবন্ধু সড়কের এলজি শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(২৫ মে) বুধবার রাতে সড়কের হাজী মঞ্জিল নামে চারতলা একটি বিল্ডিংয়ের নিচতলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এসে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোডাউনে থাকা প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এলজি শো রুমের ম্যানেজার বিপ্লব রয় বলেন, গোডাউনটিতে ফ্রিজ, টিভি ও এসিসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ছিল। ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল আগুনে নষ্ট হয়ে গেছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলতে পারবো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD