সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

টেস্টের নেতৃত্বভার পেলেন সাকিব

সংবাদ নারায়ণগঞ্জ:- শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে হারার পর থেকেই মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আর তাই টেস্ট দলের নেতৃত্বভার উঠছে সাকিব আল হাসানের কাঁধে, এমন তথ্যই শোনা যাচ্ছিল। আসলে সিদ্ধান্ত হয়েই ছিল। বৃহস্পতিবার সেটা চূড়ান্ত করা হলো।

বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দলের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। সহ-অধিনায়ক হিসেব দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক লিটন দাস।

ব্যাট হাতে রান পাচ্ছেন না টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক। নেতৃত্ব তার কাছে পাহাড়সম চাপ হয়ে উঠেছে। সেজন্য তিনি বিসিবি সভাপতি পাপনের সঙ্গে সাক্ষাৎ করে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা বলেন।

তার ঐ সিদ্ধান্তের পরে নতুন টেস্ট অধিনায়ক ঠিক করা নিয়ে বৈঠকে বসেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির বোর্ড মিটিং শেষে সাকিবের কাঁধে তৃতীয়বারের মতো তুলে দেওয়া হলো টেস্ট দলের নেতৃত্বভার।

এর আগে ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হন সাকিব। ২০১১ বিশ্বকাপের পরে শৃঙ্খলা জনিত কারণে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর ২০১৭ সালে দায়িত্ব দেওয়া হয় টেস্ট ও টি-২০ অধিনায়কের। ওয়ানডে নেতৃত্ব পাওয়াও সময়ের ব্যাপার ছিল।

কিন্তু এক বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ায় তাকে নেতৃত্ব হারাতে হয়। টি-২০ অধিনায়ক করা হয় মাহমুদুল্লাহকে। টেস্ট নেতৃত্বভার দেওয়া হয় তরুণ মুমিনুল হকের কাঁধে। মাশরাফি পরবর্তী ওয়ানডে অধিনায়ক করা হয় তামিম ইকবালকে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD