বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য: ব্যাংক কলোনি, পিলকুনী ও পাঁচতলা এলাকায় সাইফুলের মাশোহারা আদায়ের অভিযোগ ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা

পাগলা বাজার ব্যবসায়ী সমিতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রেজিঃ নং ১৩৫/৫৪ এর ২৫ তম বার্ষিক সাধারণ সভা ও ২০২১-২০২২ এর বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে পাগলা বাজারস্থ এ এস এম সুপার মার্কেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে  এম শামীম ওসমান।
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, স্বাধীনতা শিক্ষক পরিষদ
নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার,ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্যামপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শাহ আলম গাজী টেনু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন,সহসভাপতি  মোঃ মোতালেব মোল্লা, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাফর ইকবাল বাপ্পি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা,
কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু,যুবলীগ নেতা আতিকুল ইসলাম খোকন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা আওলাদ হোসেন চৌধুরী, আলহাজ্ব মোঃ জসিমউদদীন,আলহাজ্ব মোঃ সুলতানা শিকদার, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম শিকদার,  সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ ইমাম হোসেন খন্দকার, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান বেলাল,প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন মিন্টু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম, সদস্য মোঃ মোক্তার, মোঃ কামাল মোঃ খলিল শিকদার।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD