মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জের জনবান্ধব পুলিশ সুপার জায়েদুল আলমকে পলাশের বিদায় সংবর্ধনা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ সহ তার প্রতিষ্ঠিত বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

(৩০ জুলাই) শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার জায়েদুল আলমর সাথে শ্রমিক নেতা পলাশ দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন।

আলোচনা শেষে শ্রমিক নেতা পলাশ জানান, পুলিশ সুপার জায়েদুল আলম বিগত যে কোনও সময়ের তুলনায় নিরাপত্তার দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল। শুধু তা-ই-নয় তার সময়ে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনা এবং স্বল্প সময়ে কারণ উৎঘাটন, আসামি গ্রেফতারের বিষয়গুলো চমকপ্রদ ছিল। জায়েদুল আলম তার নানা কর্মকাণ্ডের মাধ্যমে নারায়ণগঞ্জে জনবান্ধব পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন।

তিনি আরো বলেন, পুলিশ সুপার জায়েদুল আলম শ্রমিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং নারায়ণগঞ্জের শ্রমিকদের প্রশংসা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, প্রচার সম্পাদক লিটন শিকদার, বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির, প্রচার সম্পাদক হারুন মিয়া, টলার বাল্কহেড এর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, দাপাইদাপুর ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্ক, সাধারণ সম্পাদক জাকির প্রদান সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD