মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখা।
(২৮ সেপ্টেম্বর) বুধবার বিকেলে পাগলায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার নেতৃত্বে এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার এই সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন শ্রমিক নেতা পলাশের প্রতিষ্ঠিত বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, কুতুবপুর ইউনিয় পরিষদ ৭ নং ওয়ার্ড মেম্বার জাঙ্গীর আলম, ফতুলিয়া থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগা সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, দাপা ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টারসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।