রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

টাকা তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনের দিকে আসছিল। রেললাইনে এক বৃদ্ধের টাকা পড়ে যায়। স্টেশনে থামার আগেই রেললাইনে নেমে পড়ে যাওয়া টাকা খুঁজছিলেন তিনি। এরই মধ্যে ট্রেন চলে আসে এবং নিচে কাটা পড়েন বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জানায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য চাষাঢ়া স্টেশনে দাঁড়িয়েছিলাম। সেই বৃদ্ধ আমার থেকে কিছুটা দূরে ছিল। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি চাষাঢ়া স্টেশনে থামার আগেই বৃদ্ধ লাইনে নেমে কিছু একটা খুঁজছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি নিচে কাটা পড়েন। অন্যদের মাধ্যমে শুনেছি রেললাইনে নাকি তার টাকা পড়ে গিয়েছিল। সেই টাকার জন্যই তিনি লাইনে নেমেছিলেন।

চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ২১৪ নাম্বার ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে। এখন পর্যন্ত নিহত বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার সময় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD