সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনের মৃত্যুদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে ধর্ষণের পর কিশোরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

(১৮ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন।এসময় একজনের যাবজ্জীবন ও একজনকে খালাস দেওয়া হয়েছে।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান, রবিউল ইসলাম, শুক্কুর আলী ও আলী আকবর। অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডলি বেগম ও খালাস পেয়েছেন নাসরিন বেগম। এদের মধ্যে রবিউল ইসলাম ও ডলি বেগম পলাতক।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ ্ বলেন, ফুফুর কুলখানি অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। পরে এ ঘটনায় মামলা হয়। ১৭ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. সাইদুল ইসলাম সুমন বলেন, ২০০৫ সালের ২ মে ফতুল্লার চর রাজাপুর গ্রামের বাড়ি থেকে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী ফুপুর বাড়ি লক্ষীনগর গ্রামে দাওয়াত খেতে যায়। পরদিন থেকেই সে নিখোঁজ হয়। ৪ মে লক্ষীনগর গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা করেন। পুলিশ প্রথমে ডলি বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তখন ডলি পুলিশকে জানায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি হত্যাকারীদের পরিচয় জানায়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD