সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুলা থানা এলাকার মধ্যে সবচেয়ে আলোচিত হলো কুতুবপুর ইউনিয়ন। এই কুতুবপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে সন্ত্রাসীদের অভয়ারণ্য। এখানে দিন দুপুরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত এই সব নামধারী কথিত নেতারা।
এইসব নামধারী নেতাদের সেলটারেই চলছে মাদক ব্যবসা। থানা পুলিশের নেই কোন ভূমিকা। এই কারণেই দিন দিন কুতুবপুর ইউনিয়নের শাহী বাজার এলাকায় পরিণত হচ্ছে মাদকের অভয়ারণ্য।
এদিকে এক ছাত্রলীগ নেতার ভাগিনা তানভীর পাগলা শাহী বাজার এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল স্পট। নিয়ন্ত্রণ করছে পুরো এলাকার মাদক ব্যবসা। পাশে রয়েছে শাহী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাত্রলীগ নেতার ভাগিনা তানভীর তার মামাদের প্রভাব খাটিয়ে দিনরাত প্রকাশে মাদক বিক্রি করে যাচ্ছে। ফতুল্লায়া মডেল থানা পুলিশকে এলাকাবাসী অবগত করলেও এই তানবীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দিন দিন আরো বেড়েছে তাদের মাদক বিক্রির উৎসব।
অপরদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪/৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার অনামিকা হকের বাই অনিক তারা রয়েছে মাদকের বিশাল হাট। কেউ তাদের এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তাদের উপর নেমে আসে দুর্ভোগ বয়ে অনেকেই দেখে না দেখার ভান করে থাকে। কারণ তাদের রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং।
সম্প্রতি এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুতুবপুর ইউনিয়নবাসী বিক্ষোভ সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ রিজাউল হক দিপু। আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। কিন্তু এদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুনরায় তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বীর দাপটে। প্রকাশ্যে এদের মাদক ব্যবসার কারণে ধাবিত হচ্ছে যুবসমাজ।
তাই পুলিশ সুপারের হস্তক্ষেপে অতিসত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন এলাকার মহল।