রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বিএনপি-জামায়াতকে ঠেকাতে শ্রমিক জনতাই যথেষ্ট, পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদপলাশ বলেছেন,  আগামীকাল ১০ ডিসেম্বর জন্য আমাদের তৈরি থাকতে হবে। খেলার দিন শেষ, এখন লড়াই হবে। ওই জঙ্গীবাদ-বিএনপিকে সমস্ত শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা মোকাবেলা করবো, এটাই হলো আমাদের শপথ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় পাগলায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।

পলাশ বলেন, এই বাংলাদেশে যেভাবে বিগত দিনে উন্নয়ন হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনেও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। বাংলাদেশের সমস্ত সমস্যা সমাধান হবে। বিশে^র দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ^বাক চেয়ে রবে, এটাই হবে আজকে আমাদের শপথ এবং আগামীকালকের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকবো ইনশাল্লাহ।

জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার জাঙ্গীর আলম,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হুমায়ুুন কবির, ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, দাপা ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান ও টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD