রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্যানেল মেয়র বাবু, বাদল ও বিন্নি

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

(১২ ডিসেম্বর) সোমবার দুপুরে সিটি করপোরেশনের মাসিক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল দুই এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি তিন নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

আব্দুল করিম বাবু ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন পেয়েছেন ১০ ভোট এবং ১৬, ১৭ ও ১৮ ওয়ার্ড কাউন্সিলর আফসানা আফরোজ বিভা পেয়েছেন মাত্র চার ভোট।

২ নম্বর প্যানেল মেয়র পদে শাহজালাল বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শারমীন হাবিব বিন্নি। তার বিপরীতে ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সলর শাওন অংকন পেয়েছেন ১১ ভোট এবং ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সলর শিউলী নওশাদ পেয়েছেন মাত্র তিন ভোট।

নির্বাচন প্রসঙ্গে সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, এবারের নির্বাচন অনেক সুন্দর হয়েছে। কোনো ঝামেলা হয়নি। সবাই সুন্দরভাবে ভোট দিয়েছেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ১ নম্বর প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সবাই সুন্দরভাবে ভোট দিয়েছেন। আমাকে ভোট দিয়ে ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কোনো প্রার্থীর পক্ষে আমার সমর্থন ছিল না। কাউন্সিলররা যাকে ভোট দিয়েছেন তারাই নির্বাচিত হয়েছেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের পর প্যানেল মেয়র নিয়ে আলোচনায় ছিল নারায়ণগঞ্জ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD