রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় অর্ধ ডজন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে তাকে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম সাব্বির হোসেন দিপু(৩০)। সে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষেরবাগস্থ জামালের রিক্সার গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী ডাকতি, ছিনতাই, মাদকসহ অর্ধ ডজন মামলার আসামী সাব্বির হোসেম ওরফে দিপুকে আটক করেন।

পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে। তিন দিন পূর্বে সে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD