বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

১৬ কোটি ২০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি ৭৬৯৪ পিস, থ্রি-পিস ৬২৭ পিস ও লেহেঙ্গা ৪০ পিস জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা। যার আনুমানিক বাজার ম্ল্যূ ষোল কোটি বিশ লাখ চুয়ান্ন হাজর পাঁচশত টাকা।

(১ জানুয়ারি) রবিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা শাখার  কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় এ মালামাল বহন করা দুটি কাভার্ড ভ্যান ও মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মো. আনোয়ার হোসেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এলাহাবাদ এলাকার বাসিন্দা।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলার কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী সন্দেহজনক ২টি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে দ্রুত সামনের দিকে চলতে থাকে। একপর্যায়ে ধাওয়া করে সাইনবোর্ড এলাকায় গাড়ি দুটিসহ মো. আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে গাড়ি দুইটি তল্লাশী করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে ভারতীয় শাড়ি ৭৬৯৪ পিস, থ্রি-পিস ৬২৭ পিস ও লেহেঙ্গা ৪০ পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার ম্ল্যূ প্রায় ষোল কোটি বিশ লাখ চুয়ান্ন হাজর পাঁচশত টাকা।

তিনি আরও বলেন, জব্দকৃত শাড়ি-কাপড় ও আটককৃত ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD