রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৮৪ ভোটে পলাশ বিজয়ী

সংবাদ নারায়ণগঞ্জ:- অনেক নাটকীয়তা বিভিন্ন ‌সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচনে আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ (ট্রাক) প্রতিক জয়লাভ করেছেন।

নির্বাচিত আলহাজ্ব কাওসার আহমেদ পলাশ ট্রাক প্রতিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাইজুল ইসলাম তাজুর চেয়ে ৮৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

বুধবার ১(৫ ফেব্রুয়ারি)  রাত্রি আনুমানিক পোনে বারোটার  দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত ২৭ শে জানুয়ারি বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ ২২ ভোটে এগিয়ে থাকলেও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। পরবর্তীতে আজ ১৫ ফেব্রুয়ারি পুনরায় ভোট গণনার শেষে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ তাইজুল ইসলাম তাজুর চেয়ে ৮৪  ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেন। এতে করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো।

এ বিষয়ে বিজয়ী আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ কাছে আর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সর্বপ্রথম মহান আল্লাহ্পাকের শুকরিয়া আদায় করে এই বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমত আর বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন সকলের ভালবাসায় আজকে আমি নির্বাতি হয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সকল চালকরা তার’ই প্রতিফলন হিসেবে আজকের এই বিজয়। পলাশ আরও বলেন, আমার এই জয় প্রকৃতপক্ষেই ট্রাক চালকদের বিজয়। কতিপয় নামধারী কিছু ব্যাক্তি বর্গের প্ররোচনায় ফলাফল পেতে দেরি হয়েছে।  তবে আমরাও নিশ্চিত ছিলাম বিজয়ী আমরা হবোই হবো ইনশাআল্লাহ। আজ আমি বিজয়ী হয়ে সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানায়। পাশাপাশি ধন্যবাদ জানায় সকল গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী’সহ সকল ট্রাকচালকদের।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD