রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. আল-আমিন (৩০), তার স্ত্রী মোছা. সুখী আক্তার (২৫), মো. রফিক (৩৫), মোছা. আলেয়া বেগম (৬৫) ও মো. জামাল উদ্দিন (৪৫)। তাদের মধ্যে আল-আমিন ও সুখী আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বর্তমানে সেখাইনে তারা চিকিৎসাধীন।

দগ্ধ আল-আমিনের চাচাতো ভাই মো. রাসেল জানান, আল-আমিন ও তার স্ত্রী সুখী আক্তার পোশাকশ্রমিক। তিনি নিজেও একজন পোশাকশ্রমিক। দুপুরে বাসায় এসে রান্না করার সময় চুলায় ম্যাচ ফায়ার করতেই পুরো কক্ষে আগুন ধরে যায়। এতে তারা দুজন এবং আশপাশের আরও তিনজন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে নেওয়া হয়।

 

তিনি জানান, আল-আমিন নারায়ণগঞ্জের ফতুল্লার হিমু মার্কেট কাঠেরপুল এলাকায় একটি দোতলা ভবনের একতলায় থাকতেন। এ দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, ফতুল্লা থেকে স্বামী-স্ত্রীসহ দগ্ধ হয়ে পাঁচজন এসেছেন। তাদের মধ্যে আল-আমিনের শরীরের ৯৫ শতাংশ ও সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া রফিকের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ আলেয়া ও জামাল জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD