মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

(১২ মার্চ) রোববার রাতে অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশরাফুল গাইবান্ধা থানার মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে। তিনি ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ভাড়া থাকতেন।এর আগে ঐ তরুণীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ভাড়া থাকতেন। চাকরি করতেন গার্মেন্টসে। সেই সুবাদে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনি বিয়ে করার প্রলোভন দেখিয়ে তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করতেন।

এরই ধারাবাহিকতায় আশরাফুলের স্ত্রীর অনুপস্থিতিতে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন। ঘটনাটি তরুণীর বাবা-মা জানতে পারলে আশরাফুলকে বিয়ের কথা বলা হয়। তিনি বিয়ে করবে না বলে জানিয়ে দেন। পরে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, গার্মেন্টসের শ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনায় আশরাফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD