রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

চার ভাইয়ের নিয়ন্ত্রণে ভাবী বাজার এলাকার অপরাধ জগত

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পাগলা নয়ামাটি ভাবী বাজার এলাকায় রয়েছে সাদ্দামের রিক্সার গ্রেজ। গ্রেজের জুয়ার আসর ও মাদক ব্যবসা, পাশাপাশি চলে মাদক সেবনকারীদের আড্ডা। তবে স্থানীয়দের দাবী রাজনৈতিক নাম ব্যবহার করে এবং প্রভাবশালী ব্যক্তিদের মদদেই নাকি সাদ্দাম তার গেরেজের ভেতরে চালাচ্ছে এ অপরাধকর্ম।

 

সরেজমিনে গিয়ে স্থানীয়দের মতামতে জানা যায়, দীর্ঘদিন ধরে সাদ্দাম অটো রিক্সার গ্রেজের ভিতরে মাদক ব্যবসা সহ জুয়া আসর। সাদ্দাম জ্বর আসর নিয়ন্ত্রণ করলে ও তার ছোট ভাই স্বাধীন নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসা। এমনকি তাদের রয়েছে বিশাল কিশোর গেং গ্রুপ।

 

এদিকে এলাকাবাসী কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে জুয়া ও মাদক ব্যবসার বিষয়ে অবগত করলে। চেয়ারম্যান এসে বন্ধ করা সহ হুঁশিয়ারি দিয়ে যান। কিন্তু চেয়ারম্যানের হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে বীর দাপটে চালাচ্ছে জুয়া ও মাদক ব্যবসা।

 

ফতুল্লা থানা পুলিশ ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীর দাপটে সাদ্দাম ও স্বাধীন এবং লিটন চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা ও জুয়ার আসর।

 

অপরদিকে, জুয়ার আসরের পাশাপাশি গড়ে তুলেছে মাদকের বিশাল স্বর্গরাজ্য। যার নিয়ন্ত্রণ করছে চার ভাই লিটন, কালু, সাদ্দাম ও স্বাধীন।

 

স্থানীয়রা জানান, গ্রেজের প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ জুয়ার আসর। সেখানেই বিক্রি হয় মাদক। নিজ গ্রেজের ড্রাইভারদের পাশাপাশি দুরদুরান্ত থেকেও বিভিন্ন জুয়ারীরা আসেন এখানে জুয়া খেলতে। এলাকাবাসী আক্ষেপ করে বলেন, থানা কর্তৃপক্ষকি কারোর কাছে শুনেনি যে এখানে জুয়ার আসর বসে ? এখানে জুয়া খেলতে আসা অনেকেই প্রচুর পরিমানে গাঁজা সেবন করছে। যার গন্ধে আমাদেরকে পরিবার-পরিজন নিয়ে থাকতে অনেকটাই কষ্টসাধ্যকর হয়ে পড়েছে।

তারা দাবী করেন,অনতিবিলম্বে যেন এখানে থাকা সাদ্দামের রিক্সার গ্রেজের বসা জুয়ার আসর ও গাঁজা সেবীদের আড্ডখানাটি দ্রুত থানা পুলিশ বন্ধ করার ব্যবস্থা নেয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD