বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাজাঁ ও একটি মাইক্রোগাড়ীসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম অরুফে শামীম (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

(২ মে) মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম অরুফে শামীম কুমিল্লা জেলার লালমাই থানার উৎসব পদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত জাহাঙ্গীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মূলত সে মাইক্রো গাড়ীর চালক। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রো গাড়ী চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।

সে মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। উক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম অরুফে শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD