বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে এমএস গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জের এমএস এন্টারপ্রাইজ গার্মেন্টসের আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

(৮ জুন) বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা।

তিনি বলেন, রাতেই খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রথমে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় থাকার কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালাবদ্ধ ছিল। এসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙতে হয়েছে। পাশাপাশি ১০ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা সময় লাগছিল। পরবর্তীতে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরো তিনটি ইউনিট যুক্ত হয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।  তদন্তসাপেক্ষে  অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD