রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বউ বাজার এলাকায় সোহান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (১৪ জুন) সন্ধ্যায় ফতুল্লার পাগলা বৌ বাজার পাঁচ তলা সংলগ্ন জয়নালের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত সোহান ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার জাহাঙ্গীরের পুত্র। এ ঘটনায় পুলিশ মোতালিব ও ওয়াসিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যার দিকে জয়নালের গ্যারেজে ডেকে নিয়ে সোহান ও তার সাথে ঔ২ বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে জয়নাল ও তার পুত্র সহ সাথে থাকা সন্ত্রাসীরা।
সংবাদ পেয়ে সোহানের পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহান মারা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, হত্যাকাণ্ডের ওই ঘটনায় পাগলা বউবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, আমরা দুজনকে গ্রেফতার করেছি। হত্যার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।