রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের  রূপগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

(২৫ জুন) রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউপির হোরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোণার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার ও হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।

তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউপির হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া। মৃত হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউপির হোরগাঁও এলাকার একটি পুকুরে ওই তিন ছাত্রী গোসল করতে যান। তবে সাঁতার না জানায় পুকুরে ডুবে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD