বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

না.গঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকি

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় ইংরেজি দৈনিক “দ্যা নিউ এইজ” পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম জীবনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২৪ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে অপরিচিত নম্বও (০১৮১৯৯৬২৪২৭) থেকে তাকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপার্যায়ে হত্যার হুমকি প্রদান করে।

ঘটনার পর সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রফিকুল ইসলাম জীবন।

জিডি সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম জীবনের মোবাইল ফোনে ০১৮১৯৯৬২৪২৭ এই নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকে এবং একার্যায়ে তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে এই নাম্বারটির সম্পর্কে খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন, হত্যার হুমকি প্রদানকারী ব্যক্তি আবু আল আল আমিন খান মিঠু। এমতাবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় থাকায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।

এদিকে, প্রেসক্লাব সাধারণ সম্পাদককে হত্যার হুমকি দেয়ায় নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক অঙ্গনে। সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকরা ঘৃণ্য এ অপরাধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আবু আল আমিন মিঠুর সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এছাড়াও জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর আপন ছোট ভাই হচ্ছেন এই আবু আল আমিন মিঠু। এদিকে, মিঠুর এমন কর্মকান্ডে নারায়ণগঞ্জ শহরসহ পুরো জেলা বিতর্কিত দুই ভাই টিপু ও মিঠুকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD