বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

(২০ সেপ্টেম্বর) বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। তবে  নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, রাতে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ সময় ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান চালক-হেলপার। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD