সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

ব্ল্যাকমেইল চক্রের দুই নারীসহ ৯ জন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্ল্যাকমেইল চক্রের দুই নারীসহ ৯ সদস্যকে তিন থানা এলাকায় অভিযান পরিচালানা করে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট।

(২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি, শিবু মার্কেট ও শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহাগ (৩১), মো. নাদিম (৩০), মো. রফিকুল ইসলাম শিপলু (৩০), মো. জুয়েল রানা ওরফে জুয়েল (৩০), মো. নাজমুল হোসেন (৩৬), কামরুন নাহার সুমা (৩৪), মাকসুদা আক্তার মুক্তা (৩৫) মো. পাপ্পু (২৭) ও মোহাসীন (৩১)।
এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। পরে মুক্তিপণ নেয়া নগদ ৮৪ হাজার টাকা ও অপহরণ কাজে ব্যবহৃত ১০টি মোবাইল জব্দ করা হয়।

জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মোজ্জাম্মেল হক কবীর নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

সে মামলার সূত্র ধরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ মিজমিজি, শিবু মার্কেট ও নিতাইগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD