বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো হুমকি শঙ্কা নেই, ডিএমপি কমিশনার

সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই।

(১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময়ের ভেতরে আমরা যাতে বিসর্জন সম্পন্ন করতে পারি সেজন্য সবাই সচেষ্ট থাকবে। আমাদের সঙ্গে নৌ পুলিশ; তাদেরকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন,পূজা উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে এটি যাতে মোকাবিলা করা যায় সেজন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD