বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন পথে বিস্ফোরকের তথ্য : পুলিশ সুপার

সংবাদ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, ঢাকায় বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন পথে বিস্ফোরক রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা সেটার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে এখনও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারিনি।

শনিবার (২৮ অক্টোবর) সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, কেউ যেন ঢাকায় বিস্ফোরক নিয়ে প্রবেশ বা নাশকতা ঘটাতে পারে, এমন দ্রব্যাদি নিয়ে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিতের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।

চেকপোস্ট বসিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, এটি আমাদের নিয়মিত কাজের একটা অংশ। তবে এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ আপনারা জানেন আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এটি করছি।

তিমি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কোনো খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে কোনো আটকের ঘটনা ঘটেনি।

এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD