শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

সংবাদ নারায়ণগঞ্জ:-  সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নাফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

(১২ নভেম্বর) রোববার সাড়ে ৬টায় ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আদমজী-চাষাঢ়া সড়কের আরকে গ্রুপ সংলগ্ন সড়কের পাশে বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ মানুষজন বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমরা ৬টা ৪৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

কে বা কারা আগুন দিয়েছে বা কীভাবে আগুন লেগেছে এখন বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD