সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

সোনারগাঁয়ের দুই নারীসহ গ্রেপ্তার তিন

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁয়ের দুই নারী মাদক কারবারিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১।

বুধবার (১০ জানুয়ারি) র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেনং।

এ সময় তাদের নিকট থেকে ৫১৭০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রয়ের চব্বিশ হাজার পাঁচশত টাকা জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তাররা হলো- পটুয়াখালী জেলার সদর থানার আঠারোগাছিয়া গ্রামের মো. দুলালের স্ত্রী নাসিমা (২৬), কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকচাইল গ্রামের মো. ইফসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০) ও একই জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের সোনা মিয়ার ছেলে মো. ইফসুফ (৫৩)।

র‌্যাব জানান, চট্টগ্রাম হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ ওই ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD