বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁয়ে বিলুপ্তপ্রায় তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন  মো. খায়রুল ইসলাম (৪৬), এবং তানজিনা (৩৫)।

এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে একটি জীবিত তক্ষক বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তক্ষকটি উদ্ধার করা হয় এবং পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD